অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নব নিযুক্ত এপিপি এ্যাড.ইউসুফকে সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ রাত ০৯:১৬

remove_red_eye

৪১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলা জেলার অতিরিক্ত পিপির দায়িত্ব পাওয়ায় কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা কৃষকদলের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ ইউসুফকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে কাচিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংক্রিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ূন কবির সোপান  বলেন, কাচিয়া ইউনিয়নের গর্বিত সন্তান এ্যাডভোকেট মোঃ ইউসুফ একজন সৎ,  স্বচ্ছ, আদর্শবান,  কর্মনিষ্ঠ, জনদরদী রাজনীতিবিদ। তিনি ভোলা জেলা বারের অতিরিক্ত পিপি হওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়েছে। তারই বহিঃপ্রকাশের আজকের এই সংবর্ধনা। এ্যাডভোকেট ইউসুফ অসহায় গণমানুষের পাশে থেকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা করেন। তিনি আগামীতে আরও বড় দায়িত্ব পাবেন এমন প্রত্যাশা করছি।

এসময় তিনি বিগত শেখ হাসিনা সরকারের বিভিন্ন অন্যায় অত্যাচার আর দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন বিএনপি জনগণের দল। বিএনপির ক্ষমতা আমলে দেশবাসী শান্তিতে ছিল। দেশের উন্নয়ন হয়েছে। তাই আগামী জাতীয় নির্বাচনে  বিএনপিকে ভাট দিয়ে ক্ষমতায় বসাতে হবে। তা হলে দেশের উন্নয়ন হবে। জনগণ শান্তিতে থাকবে। এসময় তিনি ভোলা -১ সদর আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর প্রার্থী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং গোলাম নবী আলমগীরের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

সংবর্ধিত ব্যক্তি এ্যাডভোকেট ইউসুফ তার বক্তব্যে বলেন, একজন আইনজীবী হিসেবে জনগণের সেবা করাই আমার ব্রত। সেই সাথে এলাকাবাসীর অধিকতর সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। বিগত সরকারের আলমে কাচিয়া এলাকায় অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। ৫ আগস্টের পর মানুষ শান্তিতে আছে। আগামীতেও এভাবে দলমত নির্বিশেষে সকলে শাম্তিতে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
কাচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাকিব হাওলাদার রাকিব মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হুদা খোকা মিয়া, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের বাহালুল, সাধারণ সম্পাদক শহিদ হাওলাদার, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন বাহার প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক গোলাম কাদের মঞ্জু।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...