অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ রাত ১০:০০

remove_red_eye

৪৯৩

ইসতিয়াক আহমেদ :  ভোলা জেলা তথ্য অফিস এর উদ্যোগে ‘‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোলা সরকারি কলেজে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. রেজাউল করিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো: আজাদ জাহান। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব রিফাত ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো: মিজানুর রহমান। আলোচনাসভার মূল কনসেপ্ট পেপার উপস্থাপন করেন ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজগর আলী।
এ সময় বক্তারা তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় বিষয়ে আলোকপাত করেন। তরুণরা নতুন বাংলাদেশ গড়বে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা উল্লেখ করেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ যাবতীয় মৌলিক ও মানবিক অধিকারগুলো সকলে লাভকরবে। এমন একটি বাংলাদেশ গড়তে হলে তরুণদের নিরলস পরিশ্রম করতে হবে।
অনুষ্ঠানে তরুণদের পক্ষ থেকে শিক্ষার্থীরা জানান যে, তারা এমনভাবে দেশ গড়তে চায় যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম-বর্ণ-গোত্র-লিঙ্গ নির্বিশেষে কোন বৈষম্য থাকবে না। বক্তারা উল্লেখ করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তরুণ মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। স্বাধীনতা পরবর্তী সময়েও সরকার বা নীতি পরিবর্তনে তরুণরাই সবসময় প্রধান ভূমিকা পালন করেছে। ২০২৪ এর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এর জ্বলন্ত প্রমান।
 সমাবেশে বক্তারা বলেন, অমিত সম্ভবনার আমাদের এই বাংলাদেশ, তার লক্ষ্যে পৌঁছানোর মানে হচ্ছে তরুণদের স্বপ্ন আর অভিজ্ঞদের অভিজ্ঞতার সংমিশ্রণের প্রয়োজন, প্রয়োজন সর্বক্ষেত্রে সততা ও স্বচ্ছতা। তরুণ বা জেন-জি যা-ই বলিনা কেন, তারা যে নতুন ধারার রাজনীতির কথা বলছে এই ধারায় তারা দেশের উন্নয়নে আমূল পরিবর্তন আনতেও সবাইকে নিয়ে নেতৃত্ব দেবে বলে বক্তারা আশাবাদী। বক্তারা আরও বলেন, তারুণ্যের চিন্তাভাবনাই তৈরি করতে পারে ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা। সুশাসন, মানসম্মত শিক্ষা, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বাকস্বাধীনতা নিশ্চিত করার প্রত্যাশা আছে তাদের মাঝে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে তরুণদের চিন্তা চেতনার সমন্বয় সাধন ও তার প্রকাশ ঘটাতে হবে কাজ বাস্তবায়নে মাধ্যমে।  অনুষ্ঠানে প্রায় ৩শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...