অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আলম আর নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৪ রাত ০৮:৫৫

remove_red_eye

৫৭৭

    জানাজায় হাজার হাজার মানুষের ঢল

এইচ আর সুমন : ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর ১নং ওয়ার্ডের ৪ বারের সাবেক জনপ্রিয় কাউন্সিলর এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম ও যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটনের ভাই মঞ্জুরুল আলম মঞ্জু  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ নভেম্বর) ভোর ৩.৩০ ঘটিকায় ঢাকা ইসলামী ব্যাংক সেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন,  প্রিয়জন, ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে। এ সময় স্মৃতি চারণ ও দোয়া কামনা করে জানাজা নামাজের আগে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সিনিয়র নেতা আমিনুল ইসলাম খান, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতনসহ অন্যান্যরা।  জানাজা নামাজ শেষে তার মরহুমের প্রতিষ্ঠিত পৌর বাপ্তা (আবহাওয়া অফিস সংলগ্ন) গোরস্থানে তাকে রাতে দাফন করা হয়।

উল্লেখ্য, তিনি ২০০৫ সাল থেকে ২০২৪ সাল  পর্যন্ত ভোলা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র  হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে সাবেক কাউন্সিলর মঞ্জুরুল আলমের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সমবেনা জানিয়েছেন, বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা জেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মফিজুল ইসলাম মিলন, কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক  আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ  সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান শোক প্রকাশ করেন।  শোক প্রকাশ করে তারা বলেন, মরহুমের পরিবারকে আল্লাহ যেন শোক সইবার তৌফিক দান করেন, এবং মরহুম কে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...