অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র ও ১২টি বোমাসহ দুই জন গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ রাত ০৯:২৮

remove_red_eye

৪৬৮

১৬টি সরকারি প্রতিবন্ধী কার্ড উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২টি হাত বোমা, বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় ১৬টি সরকারি প্রতিবন্ধী কার্ড উদ্ধার করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিজিবি বেইস ভোলা খেয়াঘাট কার্যালয়ে প্রেস ব্রিফিং এ ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার রিফাত আহাম্মেদ এ তথ্য জানান।
কোষ্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার আটককৃত কুখ্যাত সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত  এবং চরসামাইয়া ইউনিয়নের সন্ত্রাসী মোঃ হোসেন সিয়াম এ দুজনের নেতৃত্বে  দুইটি সন্ত্রাসী বাহিনী ওই এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে সাধারন মানুষকে ভয়ভীতি ও নানা অপকর্ম পরিচালনা করে আসছিলো। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ চরপাতা ও চরসামাইয়া ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি করে আটককৃতদের কাছ থেকে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাকা কার্তুজ,১২টি হাতবোমা,৩টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধী কার্ড জব্দ করা হয়েছে।
পরবর্তীতে আটককৃতদের জব্দকৃত আলামত সহ আজ দুপুরে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...