অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৩৬

remove_red_eye

৫১৮

পৃথক সচিবালয় ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন এবং আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করাসহ বিভিন্ন দাবিতে মাঠে নেমেছেন আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার বিকালে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে দাবিসমূহ তুলে ধারে অবস্থান কর্মসূচী পালন করেছেন তারা।

এসময় আন্দোলনকারীরা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করারও দাবি জানিয়েছেন। চলতি মাসের মধ্যে তাদের দাবিসমূহ বাস্তবায়ন না হলে আগামী জানুয়ারি মাসে তারা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

পরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন  ভোলা শাখার উদ্যোগে আদালত প্রাঙ্গনে এসব দাবী সম্বলিত ব্যানার টানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের নাজির আবদুল কাদির জিলানী, এসোসিয়েশন এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন, জেলা শাখার সাধারণ সম্পাদক মুসরাত জেরিন মুনিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস মাহমুদ, মোঃ ইসমাইল, জেলা কমিটির সদস্য মোঃ আবুল হাশেম, মোঃ আরিফ হোসেন, আবু সুফিয়ান, মোঃ ছিদ্দিক, এমদাদ হোসেন, আকতার হোসেনসহ আদালতের অন্যান্য কর্মচারীবৃন্দ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...