বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৩৮
৩০৫
হারুন-অর-রশিদ : ভোলা শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খালের উপর সকল অবৈধ স্থাপনা যে কোন মূল্যে দখল মুক্ত করার ঘোষণা দিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভোলা পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান। রবিবার বিকেলে জিজেইউএস’র ল্যান্ডিং স্টেশন ও ভাসমান রেষ্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ভোলা খালের নাব্যতা ও সৌন্দর্য্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এ কাজে সবাইকে স্বতস্ফুর্তভাবে এগিয়ে আসতে হবে। তবেই আমাদের পরিবেশ ভাল থাকবে এবং খালটিও তার পুরনো যৌবন ফিরে পাবে। এছাড়া তিনি আরো বলেন, ভোলা খালের খেয়াঘাট থেকে শুরু করে শিবপুর ¯øুইজ গেট পর্যন্ত খালের উপর কিংবা খাল দখল করে যেসকল স্থাপনা নির্মাণ করা হয়েছে তা খুব শীঘ্রই উচ্ছেদ করা হবে। ভোলার খাল রক্ষা ও সৌন্দর্য্য বর্ধনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক (হিসাব এবং অর্থ) মোঃ মোস্তফা কামাল। দোয়া মুনাজাত পরিচালনা করেন যুগীরঘোল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইসমাইল। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ ভোলার সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। ল্যান্ডিং স্টেশন ও ভাসমান রেষ্টুরেন্টটি ভোলা সদর হাসপাতালের পাশেই খালের উপর ভাসমান। যা অত্যান্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। এখানে সুলভমূল্যে বিভিন্ন খাবারের পাশাপাশি ভোলা খালের উপর কায়াকিংয়েরও সকল প্রকার সুযোগ-সুবিধা রয়েছে। যা ভোলা শহেরের মধ্যে সুস্থ্য বিনোদনের খোরাক জোগাবে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত