ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫৪
৩১৯
ইসতিয়াক আহমেদ: ভোলায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে দুর্ধর্ষ এক সন্ত্রাসীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে। এসময় ১ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বেলা ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিজিবি বেইস ভোলা খেয়াঘাট কার্যালয়ে প্রেস ব্রিফিং এ ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার রিফাত আহাম্মেদ এ তথ্য জানান ।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে কোষ্টগার্ড এর সদস্যরা ভোলা সদর উপজেলাধীন ১৩ নং দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৮ টি দেশীয় অস্ত্র (রামদা), ০১ টি চাইনিজ ছুরি এবং ০৬ টি স্টীল এর পাইপসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ (২৬) কে আটক করে। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত