অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

মনপুরা ও বোরহানউদ্দিনে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২০ রাত ১২:২১

remove_red_eye

৭২২

কামরুল ইসলাম:: ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলার পৃথক স্থানে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো একজন ।  মঙ্গলবার বিকেলে মনপুরার কুলা গাজীর তালুক ও বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনপুরা উপজেলার মোঃ আমজাদ হোসেনে ছেল মামুন (১৮) ও একই উপজেলার আবদুল হাই এর ছেলে রাফসান (২৫)। আহত জেলে বেচু মাঝির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারিক সূত্রে জানা যায়, বজ্রাপাতে নিহত জেলে মোঃ মামুন মনপুরা আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দুপুরে ভাইকে সাথে নিয়ে ইলিশ শিকারে যান বড় ভাই বেচু। পরে দুপুর ২ টায় ইলিশ শিকারের সময় জাল পাতা অবস্থায় বজ্রপাত পড়ে চোট ভাই জেলে ও স্কুল ছাত্র মোঃ মামুন নিহত হয়। অপরদিকে বড় ভাই মোঃ বেচু আহত হয়।

মনপুরার সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ শিপন চন্দ্র পাল জানান, বজ্রপাতে একজেলে মোঃ মামুন মারা গেছে, অপর জেলে গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, নিহত জেলে পরিবারের স্বজনদের কাছে জেলা প্রশাসনের অনুদানের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এলাকা সংলগ্ন মেঘনা নদীতে রাফসান (২৫) মাছ ধরছিলেন। এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বাড়ি মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওর্য়াডে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...