অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

হয়রানিমূলক মামলা ও গ্রেফতার ঠেকাতে সজাগ পুলিশ: অতিরিক্ত কমিশনার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫

remove_red_eye

২৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, হয়রানিমূলক মামলা এবং গ্রেফতার যাতে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি।

শনিবার (৭ ডিসেম্বর) মিরপুর মডেল থানা এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, আমরা সবাই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। জনগণ পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে। দেশকে গড়ার প্রত্যয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। পুলিশ প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত। জনগণের সেবা করার জন্যই আমরা প্রশিক্ষণ নিয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম যে কত শক্ত তার প্রমাণ আমরা এরই মধ্যেই পেয়েছি, কেননা ৫ আগস্টের পর যখন আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল তখন সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছিল। নতুন বাংলাদেশে আমরা আপনাদের সহযাত্রী হিসেবে ভূমিকা রাখতে চাই। এক্ষেত্রে স্বাভাবিক পুলিশিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। পুলিশ ও জনগণ পাশাপাশি কাজ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অনেক সহজ হয়।

হয়রানিমূলক মামলা ও গ্রেফতার ঠেকাতে সজাগ পুলিশ: অতিরিক্ত কমিশনার

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মিরপুর এলাকায় মাদক নির্মূলের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের এলাকায় ইভটিজিং প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। হকার, ভ্যানগাড়ির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের কাজ চলছে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে দীর্ঘ যানজট কমানো যায়। হয়রানিমূলক মামলা এবং গ্রেফতার যাতে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। তবে প্রকৃত অপরাধীরা কোনো অবস্থাতেই ছাড় পাবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মিরপুর থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মিরপুর থানা এলাকার বিশিষ্ট নাগরিক মুন্সী বজলুল বকশী বলেন, আমি পুলিশকে ধন্যবাদ দিতে চাই। কারণ পুলিশ অনেকটা ধ্বংসস্তুপের মধ্যেই থানাগুলোর দায়িত্ব নেয় এবং আইনশৃঙ্খলা উন্নয়নের কাজ দ্রুত শুরু করে। এলাকাভিত্তিক এ যে মতবিনিময় সভা শুরু হল এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। এর ফলে পুলিশের জনসম্পৃক্ততা বাড়ছে।

সভায় উপস্থিত মোকলেছুর রহমান বলেন, পুলিশ আমাদের ভাই। যারা থানায় নতুন যোগ দিয়েছেন তাদের কাছে মিরপুর এলাকা অপরিচিত। তাই আমাদের সবার উচিত পুলিশকে যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে সহযোগিতা করা।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিরপুর বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...