অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর ও জিআরও'র বিরুদ্ধে হয়রানী ও কোর্ট অবমাননার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২১

remove_red_eye

৩৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর ও জিআরও এর বিরুদ্ধে হয়রানী ও কোর্ট অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে ভোলার সাধারণ আইনজীবীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কক্তার বলেন, চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর মো: মাসুম ও জিআরও আবদুস সালাম ও নুর ইসলাম দীর্ঘদিন ধরে বিচার প্রার্থী জনগণকে হয়রানী করে আসছে। বিচারপ্রার্থী মানুষকে বিভিন্নভাবে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এই তিন দূর্ণীতিবাজের কাছে জনগন জিম্মি হয়ে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। বিচারপ্রার্থী জনগন মানুষ আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবীকৃত ঘুষ না দিলে মাসের পর মাস মানুষের কাগজ ফাইলবন্দি করে রাখা হয়। মোটা অংকের ঘুষ দিলেই বিচারপ্রার্থীদের ফাইল ছাড়া হয়। এই দূর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। জিআরও ও কোর্ট ইন্সপেক্টর কোর্ট অবমাননার করে অনিয়ম ও দূর্নীতি করছে। তারা স্বৈরাচার শেখ হাসিনার সরকারের এজেন্টা বাস্তবায়ন করার জন্য আদালতে বিতর্কিত করছে। তাদের কর্মকান্ড হচ্ছে আদালত ও সরকারকে বিতর্কিত করা। সেই জন্যই তারা এসব করে বেড়াচ্ছে। আওয়ামী লীগ সমর্থিত এই দুই দুর্নীতিবাজকে অতিদ্রুত ভোলা থেকে অপসারণ করতে হবে। আগামী ৩ দিনের মধ্যে তাদেরকে বদলি করা না হলে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক ড. এডভোকেট আমিরুল ইসলাম বাছেত, এপিপি এডভোকেট মোঃ ইউসুফ হোসেন, দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক জিপি এডভোকেট মেজবাহুল আলম, এপিপি এডভোকেট ফয়সল রাসেল, এডভোকেট আদিল মাহমুদ প্রমুখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...