অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ঘন কুয়াশা ও ডুব চরের কারণে ফেরি ও যাত্রীবাহী লঞ্চ চলাচল ব্যাহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৯

remove_red_eye

২০৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেঝে শীতের তিব্রতা। বুধবার ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। আর গতকাল মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রী সেলসিয়াস। আগামী কাল এ তাপমাত্রা আরো নেমে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
 
এতে করে জেলায় শীতের তিব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশা দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। এর সাথে কনকনে হিমেল হাওয়া বইছে। যা শীতের তিব্রতা আরো বাড়িয়ে তুলছে। দিনভর শীতে কাহিল হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে নদীমাতৃক এ জেলার জেলে ও নৌযান‌ শ্রমিকসহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ রয়েছে চরম দুর্ভোগে। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছে তারা। অপরদিকে ঘন কুয়াশার কারণে সকালে মেঘনা নদীর ডুব চরে ভোলা লক্ষীপুর রুটে ফেরি ও যাত্রীবাহী লঞ্চ প্রায় ১ ঘন্টা আটকা পড়ে। পরে জোয়ার এলে চলাচল স্বাভাবিক হয়।
 
ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মাহাবুব রহমান জানান, আগামী সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের এ তিব্রতা আরো বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...