বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩
২৯০
স্ত্রী-সন্তানসহ সাবেক পাঁচ সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত এসব সাবেক এমপি হলেন - ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ -৩ আসনের আবু জাহির, নোয়াখালী -১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই পাঁচ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক; স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাসনিম বাহার সূচনা; সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার পালিত কন্যা সুমাইয়া, ব্যক্তিগত সহকারী ফররুখ মজিদ মাহমুদ কিরণ ও তার স্ত্রী রাফেজা মজিদ এবং হোটেল রিজেন্সির এমডি কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।
সুত্র বাংলা নিউজ
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত