অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

গ্রেপ্তার অভিযান আরো জোরদার করা হবে: আসিফ মাহমুদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

২৫৩

গ্রেপ্তার অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান।

রোববার(১৫ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, কমিটিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের সামনের যে ইভেন্ট আছে এই ইভেন্ট গুলোকে কিভাবে সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আশা করি সামনের  ইভেন্টগুলো শান্তিপূর্ণভাবেই পালন করা যাবে। এর বাইরেও কিছু বিষয় নিয়ে যেমন গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করার জন্য, আমরা কিছু এক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তার ফলাফল হয়তো আপনারা দেখতে পাবেন।

এ সময় এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছে এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে এবং যাদের নামে মামলা আছে ও সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে।  

তিনি ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে বলেন, আমরা গতকালকে একটা ছবি পেয়েছি ছবিটা কতটুকু সত্য এ বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের কাছে কিছু তথ্য এসেছে যে এটা অন্য কোন সময়ের ছবি বা ওইখানে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সেটা এডিটেড, এ ধরনের ইনফরমেশন এসেছে। তবে আমরা দেখেছি যে, আগামীকালকেও তারা কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু আসলে কোনো কর্মসূচি হয়নি। আমরা আমাদের দিক থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলেছি।

অপর এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিশৃঙ্খলা করতে পারে এটা তো যেকোনো সময় করতে পারে। এই সম্ভবনা তো সবসময়ই আছে সেই ৫ আগস্টের পর থেকে আজ অবধি এটা থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি নির্মূল হচ্ছে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...