অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিজেপি’র বিশাল বিজয় র‍্যালি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:৫৬

remove_red_eye

৫২৪

মোঃ হাসনাইন আহমেদ।। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র বর্ণাঢ্য বিজয় র‍্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলায় এ বিজয় র‍্যালিতে সাধারণ মানুষের ঢল নামে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা বিজেপি ও অঙ্গসংগঠনের আয়োজনে র‍্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলার বাংলা স্কুল মাঠে ভাষানী মঞ্চ থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে মহান বিজয় দিবসের বিজয় র‍্যালিতে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফ্যাস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার বিজেপির জেলা কার্যালয়ের সামনের গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাছিম বিল্লা, বিজেপির কেন্দ্রীয় মহিলা নেত্রী অ্যাডভোকেট বীথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ নূরনবী ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ভোলা সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বশার বুলবুল, জেলা যুব সংহতির সভাপতি নূরে আলম টিটু,জেলা জাতীয় শ্রমিক পার্টি সভাপতি জামাল উদ্দিন সকেট, সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হোসেন মিয়াজী, জেলা ছাত্র সমাজের আহবায়ক মানষ ঘোষ শান্ত, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ পারভেজ, ,স্বেচ্ছাসেবক ও যুব সংঘতির নেতা মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সর্দার কামাল হোসেনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে স্বাস্থ্য সমৃদ্ধ সুশিক্ষিত শিক্ষা টেকসই এক উন্নয়নের নগরী।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...