বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৬
৫৭৩
এইচ আর সুমন : "প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ শ্লোগানে ভোলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং টিটিসি'র যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার যায়েদ হোছাইনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, ভোলা টিটিসি’র অধ্যক্ষ মো. কাইয়ুম, আইএফআইসি ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার এ এস এম ফজলে হক ইসলামী ব্যাংক ভোলা জেলা শাখার প্রধান মোহাম্মদ মোবাশ্বের,প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অসামান্য অবদান রয়েছে। প্রবাসীদের অধিকার রক্ষা এবং প্রবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করতে হবে।প্রবাসীরা যোদ্ধা, যারা দেশের অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য লড়ছে পরিবারের সদস্যদের ছেড়ে বহু দূরের দেশে। কিন্তু তার বিপরীতে প্রবাসীদের সম্মান দেওয়া হয় খুব কম।
মুক্তিযোদ্ধারা দেশ গঠনের জন্য প্রাণ দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, আর প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রবাসীরাও মুক্তিযোদ্ধাদের মতো জাতির সূর্যসন্তান। কাজেই প্রবাসীদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, প্রবাসে তাদের যেকোনো বিপদে এগিয়ে আসতে হবে, এয়ারপোর্টে তাদের হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমেই দেশের জন্য অসামান্য অবদান স্বীকার করতে হবে বারবার।
সভা শেষে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত