বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪
২৬৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : শনিবার (২১ ডিসেম্বর) ভোলার ধনিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি”-এর কাজের অগ্রগতি শেয়ারিং এবং সংশোধিত পরিকল্পনা প্রণয়নের জন্য পাবলিক হিয়ারিং ২০২৪। এ সভার আয়োজন করা হয় গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে। অনুষ্ঠানের আয়োজন করে ধনিয়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ধনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আহসান হাফিজ। সভায় সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি এম এ জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তাহের এবং জিজেইউএস-এর উপপরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। এছাড়া প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পাবলিক হিয়ারিং ২০২৪-এ উপস্থিত ইউনিয়ন ওয়াচ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও যুব ফোরাম এর সদস্য বৃন্দ তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন, যা পরবর্তী সময়ে সংশোধিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। বক্তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের আহ্বান জানান।
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত