বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৬
৩৪০
গত দুইদিন সারাদেশে বৃষ্টির পর আকাশ কিছুটা মেঘমুক্ত হয়েছে। ঢাকার আকাশে রোদ উঠেছে। এ অবস্থায় তাপমাত্রা কমে আজ রবিবার ও আগামীকাল সোমবার সারাদেশের শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও আগামী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি হতে পারে বলে জানায় তারা।
সংস্থাটি জানিয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অন্যত্র তা সামান্য বাড়তে পারে।
রবিবার (২২ ডিসেম্বর) আবহাওয়ার নিয়মিত পূর্ভাবাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ০৬টা থেকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে সাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হয়ে সাগরে মিশে যাচ্ছে। পরবর্তী দুইদিন শীত কিছুটা বেড়ে যাবে। এছাড়াও মঙ্গলবার ও বুধবার বজ্রসহ বৃষ্টি হতে পারে৷
তিনি বলেন, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
এসময় ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গতকাল দেশে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় হালকা বৃষ্টি হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত