অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নিখোঁজ শিশু আয়াতকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫৭

remove_red_eye

৩২৪

এইচ আর সুমন : ভোলায় আয়াত নামে (১৫ মাস) বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করে অক্ষত অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ভোলা সদর মডেল থানা পুলিশ। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে এদিন সকাল ৭ টার দিকে ঘুমন্ত অবস্থায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার জয়নাল আবেদীন তালুকদার বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হন।
শিশু আয়াত ওই একই গ্রামের জয়নাল আবেদীন তালুকদার বাড়ির মৌলভী আলী আহমেদ ও বিবি ফাতেমা দম্পতির বড় মেয়ে জাকিয়া ও জামাতা মো.সোহাগ দম্পতির একমাত্র কন্যা সন্তান। 
পুলিশ ও অপহরণের স্বীকার শিশু আয়াতের স্বজনরা জানান,গত ২২ দিন আগে বাবার বাড়িতে একমাত্র কন্যা শিশু আয়াতকে সাথে নিয়ে বেড়াতে আসেন শিশুটির মা জাকিয়া। আজ রবিবার সকাল ৭টার দিকে আয়াতকে তার মা জাকিয়া দুগ্ধপান করিয়ে ঘুম পাড়িয়ে বাহিরে যান। এসময় শিশুটির নানি ফাতেমা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
তারা আরও জানান, শিশুটির মা কিছুক্ষন পরে ঘরে এসে দেখেন ঘুমন্ত শিশু আয়াত ঘরে নেই। এরপর তারা বাড়ির আশেপাশে ও বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। এবং শিশুটির সংবাদ পেতে মাইকিংও করেন। কোথাও শিশু আয়াতের খোঁজ পাননি তার পরিবার।
আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে জেলা শহরের অফিসার পাড়া এলাকায় বোরকা পড়া অবস্থায় অজ্ঞাত এক নারীর সাথে শিশুটিকে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত সেই নারী শিশুটিকে ওই এলাকায় একা রেখে পালিয়ে যান। শিশুটিকে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে সকাল সাড়ে আটটার দিকে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশু আয়াতকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ ফেসবুকে বিষয়টি জানানো হলে শিশু আয়াতের পরিবার খোঁজ পান।
এ বিষয়ে শিশু আয়াতের মা জাকিয়া জানান, সকালে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে বাহিরে গিয়েছি,ফিরে এসে দেখি আমার মেয়ে ঘরে নাই। পরে ভোলা সদর মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করলে জানতে পারি আমার মেয়ে পুলিশের হেফাজতে আছে। পরে পুলিশ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মো.হাচনাইন পারভেজ জানান, জেলা শহরের অফিসার পাড়া এলাকায় কোনো এক অজ্ঞাত বোরকা পড়া মহিলা একটি শিশুকে রেখে গেছে,এমন তথ্য পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে চারিদিকে খোঁজখবর নিয়ে বাচ্চার অবিভাবকের খোঁজ পেয়ে তাদের থানায় এনে যাছাই-বাছাই করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।কে বা কারা বাচ্চাটিকে এখানে নিয়ে এসেছে এবং এঘটনার সাথে কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...