অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪৪
৩২৮
অচিন্ত্য মজুমদার : ভোলায় সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য যুবক ও নারী অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গ্ৰামীণ জন উন্নয়ন সংস্থার হল রুমে কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারিসুল কবির, ভোলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইকবাল হোসেন, ভোলা বিসিকের উপব্যবস্থাপক এস.এম সোহাগ হোসেনসহ অন্যান্যরা। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় মনিটরিং অফিসার এস.এম মাহাবুব আলম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তফা সোহেল। এছাড়া মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়ব মনিটরিং অফিসার (পার্টনার ডিএএম অংগ) মোঃ বায়েজীদ বোস্তামী।
এতে বক্তারা বলেন, উদ্যোক্তা হওয়ার জন্য সৎ ও পরিশ্রমী হতে হবে। পরিকল্পিত উদ্যোগের ফলে একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়। বর্তমানে দেশ বাণিজ্যিক কৃষিতে এগিয়ে যাচ্ছে। এজন্য তরুণ উদ্যোক্তা বাড়ানোর জন্য ব্যাপক প্রচার বাড়াতে হবে। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে। ফলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। বাংলাদেশের যুবক ও নারীদের জন্য কৃষি ব্যবসায়ী প্রশিক্ষণ হলো একটি কৌশলগত বিনিয়োগ। যার মাধ্যমে আত্মকর্মসংস্থান বৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়নও চাঙ্গা হবে। পঞ্চাশজন যুবক ও নারী ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে তাদের ব্যপক পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধি পাবে।
কর্মশালায় জানানো হয়, সবজি, ফলমূল, মসলা ও দুগ্ধ জাত পন্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি বিপণন এবং পর্যটন, মাশরুম চাষ ও প্রক্রিয়াজাতকরণে উদ্যোক্তাদের জন্য সম্ভাব্য ৮টি ব্যবসায়ীক খাত রয়েছে। প্রথম পর্যায়ে জেলার সদর, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার ১০০ জনকে পার্টনার (ডিএএম) প্রকল্পের মাধ্যমের প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে এসকল খাতে জেলার ৩০০ জন নারী-পুরুষকে কৃষি উদ্যোক্তা হিসেবে বাছাই করে ট্রেনিং দেওয়া হবে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত