অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অভিযুক্ত সবার বিরুদ্ধে ক্রমান্বয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে : চিফ প্রসিকিউটর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

২৩৭

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যারা অভিযুক্ত হয়েছেন ক্রমান্বয়ে সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটার মো. তাজুল ইসলাম।

আজ গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিং এ তিনি বলেন, 'যেহেতু মামলার ঘটনা ঘটার বিস্তৃতি দেশব্যাপী, সব ঘটনাকে অন্তর্ভুক্ত করতে আমাদের একটু সময় লাগবে। তবে, এজন্য কারো আশাহত হবার কারণ নেই। যারা অপরাধের মূল হোতা বা মাস্টারমাইন্ড তাদের আমরা আগে এনেছি। ক্রমান্বয়ে সবার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।'

তিনি বলেন, 'সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ও মতামত আমরা পেয়েছি সে অনুযায়ী থানাগুলোতে দায়ের করা মামলার তদন্তসহ যাবতীয় প্রক্রিয়া চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাগুলোকে নিজেদের মামলা হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আদালতের সকল মামলার প্রক্রিয়া চলমান থাকবে।'

তিনি বলেন, 'ছাত্র জনতার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যেন অনাস্থা তৈরি না হয় সেজন্য জানাতে চাই, আমরা ব্যাপক হারে গ্রেফতারি পরোয়ানা জারি করছি না। তদন্ত করে যাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা পরোয়ানা জারি করছি। প্রকৃত অপরাধী যেমন ছাড় পাবে না তেমনি নিরীহ নিরপরাধ ব্যক্তিও হয়রানির শিকার হবেন না।'

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...