অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সরওয়ার আলমের যোগদান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

৩২১

বিসিএস ৮৪ ব্যাচের সাবেক তথ্য ক্যাডার কর্মকর্তা মো. সরওয়ার আলম আজ রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সচিব পদমর্যাদায় দুই বছরের চুক্তিতে যোগদান করেছেন।

সরওয়ার আলম তথ্য ক্যাডারের আরেক কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন ।

আজ দুপুরে বঙ্গভবনের প্রেস উইংয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী প্রেস সচিব আবেদীন নতুন প্রেস সচিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় বঙ্গভবনের জন বিভাগ ও পার্সোনাল উইংয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সরকার সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি হিসেবে তার যোগদানের দিন থেকে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়। 

এরআগে গতকাল মো. সরওয়ার আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ফেনীর কৃতিসন্তান সরওয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণী পেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রী অর্জন করেন।

তিনি ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সরওয়ার আলম সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমেদের উপ-প্রেস সচিব ছিলেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও ভারতের  কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

সরওয়ার আলম দীর্ঘদিন বঞ্চিত থেকে ২০২২ সালে এলপিআরে এবং ২০২৩ সালে অবসরে যান।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...