অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভায় বিচার দাবি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২১

remove_red_eye

৪৮১

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনায়

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বীর মুক্তিযোদ্ধারা মঙ্গলবার এক প্রতিবাদ সভায় কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পড়ানোসহ নির্মম কর্মকান্ডে জড়িতদের গ্রেফতারসহ উপযুক্ত শাস্তি দাবি জানানো হয়েছে। এই ঘটনার বিচার না হলে ৭১ এর রনাঙ্গনের সেই মুক্তিযোদ্ধারা বৃদ্ধ বয়সে ফের রাস্তায় নামার আলটিমেটাম দেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসের হল রুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক জেলা কমান্ডার নূরুল আমিন শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহফুজুর রহমান মাফুজ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বোরহানউদ্দিন ইউনিটের সাবেক কমান্ডার নাজিমউদ্দিন, লালমোহন ইউনিটের সাবেক কমান্ডার মোঃ শাহাজাহান , ন্যাশনাল ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম । নিন্দা ও প্রতিবাদ জানান  জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, প্রবীন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলো বিকাশ রায়,  শিবপুর ইউনিয়ন কমান্ডার খোরশেদ আলম, সরসামাইয়া ইউনিয়ন কমান্ডার হাবিলদার বশির আহামদ, ধনিয়া কমান্ডার মোঃ শামছুদ্দিন, বাপ্তা ইউনিট কমান্ডার রুহুল আমিন, পৌর এলাকার গোপাল চন্দ্র সাহা , আমিরুল ইসলাম, শিবপুরের আবুল কাশেম, চরসামাইয়া ইউনিয়নের ছিদ্দিকুর রহমান, ইলিশা ইউনিয়নের মোঃ হাবিবুর রহমান । সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশ নেন। বক্তারা মুক্তিযোদ্ধাদেও অপমান অপদস্ত করা থেকে সকলকে বিরত থাকার আহŸান জানান। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার নিশ্চিত করতে অন্তরবর্তী সরকার প্রধানের কাছে দাবি জানান। শাস্তি নিশ্চিত না হলে তারা মানববন্ধনসহ নানা কর্মসূচি করার ঘোষনা দেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...