অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ফায়জুল হক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১

remove_red_eye

৩৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বরিশাল বিভাগের পিরোজপুর জেলার সন্তান ফায়জুল হক তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিসিএস তথ্য সাধারণ কাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ইতোপূর্বে তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহি কর্মকর্তা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এর ভারপ্রাপ্ত মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর অতিরিক্ত মহাপরিচালক এবং তথ্য অধিদফতরে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস তথ্য সাধারণ কাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে জনাব ফায়জুল হক ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস এ যোগদান করেন। তিনি চাঁদপুর জেলায় জেলা তথ্য অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঝিনাইদহ ও কিশোরগঞ্জ জেলায় তথ্য অফিসার ও সিনিয়র তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ে পিআরও পদে তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালন করেন। জনাব ফায়জুল হক কর্মজীবনে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরে পরিচালক (প্রশাসন ও অর্থ), তথ্য অধিদফতর (পিআইডি)তে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার-এসডিপিআইও(প্রশাসন), এসডিপিআইও(প্রেস), এসডিপিআইও(প্রোটোকল) এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তে পরিচালক (গবেষণা), পরিচালক (প্রশাসন) ও সহযোগী সম্পাদক এর দায়িত্ব পালন করেন। জনাব ফায়জুল হক পিরোজপুর জেলার নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি এবং ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ‚গোল ও পরিবেশ বিভাগ হতে তিনি বিএসসি ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি এমএসসিতে প্রথম শ্রেণি অর্জন করেন। জনাব ফায়জুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন। পেশাগত কাজে দক্ষতা অর্জনের লক্ষ্যে জনাব ফায়জুল হক সেমিনার, সভা ও বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণের জন্য চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভ‚টান, হংকং, ভারত ও জাপানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। তার পুত্র একজন কম্পিউটার প্রকৌশলী।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...