বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৭
৩২৯
সচিবালয়ে আগুনের ঘটনা প্রাথমিক তদন্ত রিপোর্টের মাধ্যমে সোমবারের (৩০ ডিসেম্বর) মধ্যে কিছুটা জানা যাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, তদন্তের জন্য, তিন দিনের সময় দেওয়া হয়েছে প্রাথমিক রিপোর্টের জন্য। আমরা সোমবার (৩০ ডিসেম্বর) কিছুটা জানতে পারবো। তবে ঘটনাটি আমাদের সবার মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করেছে। সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজ হতে পারে, আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ে না ঘটে সেটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে সেটা বলতে পারব। তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান থাকবে।
ভবনটি কবে নাগাদ চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সেটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা জানাতে পারবো।
তিনি বলেন, দর্শনার্থীদের পাস আমরা সীমিত করব। অস্থায়ী পাস যাদের ছিল তারা এই চার মাসে অনেক সমস্যা তৈরি করেছে। আগের সব পাস বাতিল হবে। আমরা নতুন করে পাস দেব নীতিমালা অনুসরণ করে।
উপদেষ্টা বলেন, আমার তো আরেকটা মন্ত্রণালয় আছে, আমি সেখানে বসতে পারি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুটো মন্ত্রণালয় পুড়ে গেছে, তিনি নগরভবনে বসছেন। এরকম যার অন্য জায়গা রয়েছে সেখানে বসে অস্থায়ীভাবে কাজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে।
সুত্র বাংলা নিউজ
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত