অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ সোমবারের মধ্যে জানা যাবে: নাহিদ ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৭

remove_red_eye

২৬৩

সচিবালয়ে আগুনের ঘটনা প্রাথমিক তদন্ত রিপোর্টের মাধ্যমে সোমবারের (৩০ ডিসেম্বর) মধ্যে কিছুটা জানা যাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, তদন্তের জন্য, তিন দিনের সময় দেওয়া হয়েছে প্রাথমিক রিপোর্টের জন্য। আমরা সোমবার (৩০ ডিসেম্বর) কিছুটা জানতে পারবো। তবে ঘটনাটি আমাদের সবার মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করেছে। সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজ হতে পারে, আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ে না ঘটে সেটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে সেটা বলতে পারব। তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান থাকবে।

ভবনটি কবে নাগাদ চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সেটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা জানাতে পারবো।

তিনি বলেন, দর্শনার্থীদের পাস আমরা সীমিত করব। অস্থায়ী পাস যাদের ছিল তারা এই চার মাসে অনেক সমস্যা তৈরি করেছে। আগের সব পাস বাতিল হবে। আমরা নতুন করে পাস দেব নীতিমালা অনুসরণ করে।

উপদেষ্টা বলেন, আমার তো আরেকটা মন্ত্রণালয় আছে, আমি সেখানে বসতে পারি।  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুটো মন্ত্রণালয় পুড়ে গেছে, তিনি নগরভবনে বসছেন। এরকম যার অন্য জায়গা রয়েছে সেখানে বসে অস্থায়ীভাবে কাজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে।

সুত্র বাংলা নিউজ

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...