অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ফেসবুকে কটুক্তি করায় বোরহানউদ্দিনে দুই যুবক গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুন ২০২০ বিকাল ০৫:০৯

remove_red_eye

৭৭৪

কামরুল ইসলাম:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কটুক্তি করার অপরাধে ভোলা বোরহানউদ্দিনে ডিজিটাল নিরাপত্তা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার হাসান নগর ইউনিয়নের হাকিমুদ্দিন বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, তজুমদ্দিন উপজেলার মহাদেবপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ নাহিম (২৮) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের কামাল সওদাগরের ছেলে রিফাত সওদাগর (২৫)। তবে এ মামলার অপর এক আসামি বোরহানউদ্দিন উপজেলার দালালপুর এলাকার বাসিন্দা হোসেন পাটোয়ারী ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫) এখনো পলাতক হয়েছে। 
 
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন যুবলীগ সভাপতি উজ্জল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক পোস্ট করে আসছিল। এঘটনায় রবিবার রাতে উজ্জল হাওলাদার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করে। 
 
ওই মামলার আসামি হিসেবে নাহিদ ও রিফাত কে গ্রেফতার করা হয়। তবে মামলার অপর আসামি জসিম পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...