অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৩২

remove_red_eye

৪৭১

বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিয়োগ ও বাংলাদেশি নাগরিকদের জন্য সে দেশে ভিসা পদ্ধতি সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপ্রধান রাশিয়াতে আরো বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগদানেরও  আহ্বান জানান।

বাংলাদেশে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশকালে তিনি এই আহ্বান জানান। 

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এক ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে আশ্রিত প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে তাদের নিজ দেশে প্রত্যর্পণে  রাশিয়া সরকারের সহযোগিতা চান রাষ্ট্রপতি।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবসময়ই রাশিয়ার সঙ্গে অত্যন্ত চমৎকার সম্পর্ক বজায়ে রেখে আসছে। বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দিনে দিনে এই সম্পর্ক  ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

আগামী দিনগুলোতে রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

তিনি বাংলাদেশে গম ও সার সরবরাহের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

নতুন রাষ্ট্রদূতের মেয়াদে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করেন রাষ্ট্রপতি ।

বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তার জন্য রাশিয়া সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, সময়মতো এই প্রকল্প শেষ করা খরচ-নিয়ন্ত্রণ, বাজেট ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহের জন্য অপরিহার্য।

রাষ্ট্রপ্রধান বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার জন্য রুশ ফেডারেশনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ও রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক গভীর এবং ঐতিহাসিক বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি ।

পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সাথে সাথে অভিন্ন স্বার্থের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতা আগামী দিনে আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

রাষ্ট্রদূত ঢাকায় তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং রাশিয়া দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর একেতেরিনা সেমেনোভা উপস্থিত ছিলেন।

এর আগে, বঙ্গভবনে পৌঁছালে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...