বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১০
২৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কমিউনিটি ভিত্তিক শিক্ষার মানোন্নয়ন এবং এ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস)-এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান, গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন, এবং এডুকেশন আউটলাউড-এর সহযোগিতায় জিজিইউএস-এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তাহের। সভায় সভাপতিত্ব করেন জিজিইউএস-এর পরিচালক এডভোকেট বীথি ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপপরিচালক গোপাল চন্দ্র শীল। এছাড়াও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন ওয়াচ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং যুব ফোরামের সদস্যরা তাঁদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ যেমন-শিক্ষার সুযোগের অভাব, দারিদ্র্যতা, মানসম্মত শিক্ষা ও উপকরণের অপ্রতুলতা এবং শিক্ষার্থী ঝরে পড়ার সমস্যা নিয়ে আলোচনা করেন। এসব সমস্যার সমাধানে টেকসই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত