বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২০
৪১২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগান নিয়ে ভোলায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। প্রায় ২ মাস ব্যাপী উৎসবের অংশ হিসাবে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। এর পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বনার্ঢ্য একটি র্যালিবের হয়। জেলা প্রশাসক মো. আজাদ জাহানের নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে সরকারি, বেসরকারি দপ্তর প্রধান, শিক্ষার্থী, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসক বলেন, 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।
আয়োজকরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫১দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ভোলা জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনীসহ নানান কিছু থাকবে। ভোলা জেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘লিড মিনিস্ট্রি’ হিসেবে থাকবে। প্রায় দুইমাসব্যাপী এই উৎসবের মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচ্ছন্নতা অভিযান, প্রতিভা অন্বেষন, বির্তক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ, বই মেলা, চিত্র প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত