অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বনার্ঢ্য আয়োজনে তারুণ্যের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৪১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগান নিয়ে ভোলায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। প্রায় ২ মাস ব্যাপী উৎসবের অংশ হিসাবে  বুধবার  সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  বেলুন উড়িয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। এর পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বনার্ঢ্য একটি র‌্যালিবের হয়। জেলা প্রশাসক মো. আজাদ জাহানের নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে সরকারি, বেসরকারি দপ্তর প্রধান, শিক্ষার্থী, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। র‌্যালি  শেষে  জেলা প্রশাসক বলেন, 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।
আয়োজকরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫১দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ভোলা জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনীসহ নানান কিছু থাকবে। ভোলা জেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘লিড মিনিস্ট্রি’ হিসেবে থাকবে। প্রায় দুইমাসব্যাপী এই উৎসবের মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচ্ছন্নতা অভিযান, প্রতিভা অন্বেষন, বির্তক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ, বই মেলা, চিত্র প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...