অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কৃষক দলের সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৫ রাত ১০:০৩

remove_red_eye

৫৮৩

এইচ আর সুমন: ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেছেন , সৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশের কৃষি খাতকে ধ্বংস করে গেছে। বিদেশ থেকে আমদানির নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সময় এসেছে দেশের কৃষি এবং কৃষকের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এজন্য কৃষকদেরকে সংগঠিত হতে হবে।  শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে অনুষ্ঠিত কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির গোলাম নবী আলমগীর এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন সেন্টু, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা কৃষক দলের সহসভাপতি এ্যাডভোকেট মোঃ ইউসুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, সদর উপজেলা কৃষকালের সভাপতি মাইনুদ্দিন সাজি,সাধারন সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, চর সামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মাতব্বর, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ প্রমূখ। চরসামাইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়াছিন শনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতেই তারেক রহমানের পাঠানো লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। উপস্থাপনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামিম নবাব। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের তৃণমূল কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন গত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। দেশের কৃষির উন্নয়ন না করে বিদেশ থেকে আমদানি করেছে। কারণ আমদানি করলেইতো চুরি করতে পারবে। বিদেশ থেকে আমদানির নামে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করছে। প্রধান অতিথি বলেন তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অংগ সংগঠন কাজ করে যাচ্ছে। এসময় তিনি দেশের কৃষকদেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...