অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

ডিসেম্বরে মূল্যস্ফীতি হ্রাস পেয়ে ১০.৮৯ শতাংশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

২২৫

বাংলাদেশে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার গত ২০২৪ সালের ডিসেম্বরে কিছুটা হ্রাস পেয়ে ১০ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। যা গত নভেম্বর মাসে ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের নভেম্বর মাসে যেটি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

এদিকে নভেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৯ শতাংশ থাকলেও ডিসেম্বর মাসে সেটি কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হারও কমেছে গত ডিসেম্বর মাসে। ২০২৪ সালের ডিসেম্বরে গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যাস্ফীতির হার ছিল ১১ দশমিক ৯ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে ১২ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ। এছাড়া অ-খাদ্য মূল্যস্ফীতি ২০২৪ সালের ডিসেম্বরে  ৯ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ১৪ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি হার (সাধারণ) হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ (পয়েন্ট- টু-পয়েন্ট)। যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৮ দশমিক ১০ শতাংশ।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...