অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৯:৫২
৪৩৯
অচিন্ত্য মজুমদার : ভোলা থেকে শুরু হয়েছে উপকূলীয় জলচর পাখি গণনা। সোমবার সকালে ৫ সদস্যের একটি পাখিপর্যবেক্ষক দল ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে ট্রলার নিয়ে এ কার্যক্রম শুরু করে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ৮ দিন দলটি পাখি গননার কাজ করবে। প্রতিবছরের মতো এবারও এই শুমারির আয়োজন করেছে ‘বাংলাদেশ বার্ড ক্লাব’।
পাখি শুমারি দলে থাকা বাংলাদেশ বার্ডস ক্লাবের সদস্য ও পাখি পর্যবেক্ষক, পর্বত আরোহী এম এ মুহিত জিনান, সারা বিশ্বের সঙ্গে মিলিয়ে ভোলার প্রায় অর্ধশতাধীক চরের জল বিরল অংশে দলটি পাখি গণনা করবে। ১৯৮৭ সাল থেকে এ শুমারি শুরু হয়। উৎসাহী পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে জলচর পাখি গণনা করা হচ্ছে। গণনা শেষে প্রতিবেদনটি ‘ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল’ নামের আন্তর্জাতিক সংস্থা বই আকারে প্রকাশ করবে, যা পৃথিবীর জলচর পাখির গুরুত্বপূর্ণ দলিল বলে গণ্য করা হয়।
শুধু পাখি গণনা নয়, পাখিদের জীবন, অবাধ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পাখি রক্ষায় আগামী ৮ দিন এ দলটি কাজ করবে বলে জানান তিনি।
পাখি পর্যবেক্ষক দলে অন্যান্যদের মধ্যে রয়েছে, বার্ডস ক্লাবের সদস্য ও পাখি গবেষক সায়াম ইউ চৌধুরী, মো: ফয়সাল, নাজিম উদ্দিন খান ও মোঃ রবিউল ইসলাম।
আগামী ১৩ জানুয়ারি এ দলটি তাদের পাখির শুমারি শেষ করে তথ্য প্রকাশের পাশাপাশি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত