অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ফায়জুল হক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৫ রাত ০৯:৫৩

remove_red_eye

৩৩২

বাংলার কণ্ঠ ডেস্ক : বরিশাল বিভাগের পিরোজপুর জেলার সন্তান ফায়জুল হক তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিসিএস তথ্য সাধারণ কাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ইতোপূর্বে তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহি কর্মকর্তা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এর ভারপ্রাপ্ত মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর অতিরিক্ত মহাপরিচালক এবং তথ্য অধিদফতরে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস তথ্য সাধারণ কাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে জনাব ফায়জুল হক ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস এ যোগদান করেন। তিনি চাঁদপুর জেলায় জেলা তথ্য অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঝিনাইদহ ও কিশোরগঞ্জ জেলায় তথ্য অফিসার ও সিনিয়র তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ে পিআরও পদে তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালন করেন। জনাব ফায়জুল হক কর্মজীবনে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরে পরিচালক (প্রশাসন ও অর্থ), তথ্য অধিদফতর (পিআইডি)তে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার-এসডিপিআইও(প্রশাসন), এসডিপিআইও(প্রেস), এসডিপিআইও(প্রোটোকল) এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তে পরিচালক (গবেষণা), পরিচালক (প্রশাসন) ও সহযোগী সম্পাদক এর দায়িত্ব পালন করেন। জনাব ফায়জুল হক পিরোজপুর জেলার নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি এবং ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ‚গোল ও পরিবেশ বিভাগ হতে তিনি বিএসসি ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি এমএসসিতে প্রথম শ্রেণি অর্জন করেন। জনাব ফায়জুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন। পেশাগত কাজে দক্ষতা অর্জনের লক্ষ্যে জনাব ফায়জুল হক সেমিনার, সভা ও বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণের জন্য চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভ‚টান, হংকং, ভারত ও জাপানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। তার পুত্র একজন কম্পিউটার প্রকৌশলী।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...