অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


জুনের শেষ সপ্তাহে এইচএসসি, চলছে রুটিন তৈরির কাজ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১১

remove_red_eye

৩৩৪

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে। পরীক্ষার রুটিন তৈরির কাজ চলছে। শিগগির আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে। সে লক্ষ্যে সম্ভাব্য রুটিনের খসড়া প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, দ্রুতই পরীক্ষার সম্ভাব্য রুটিন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। এর আগে ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। কিন্তু মহামারি করোনারভাইরাসের কারণে ২০২০ সালের মার্চ থেকে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। তবে আস্তে আস্তে এ দুইটি পাবলিক পরীক্ষা যথাসময়ে নেওয়ার চেষ্টা করছে সরকার।

 





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...