বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫৩
৩৪৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীর স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে
দাবি আদায়ে রাজপথ বন্ধ করে সভা-সমাবেশ করার বদলে দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তা সমাধানের চেষ্টা করার অনুরোধ জানিয়েছেন।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব)-এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন সংস্থাগুলো তাদের দাবি-দাওয়া নিয়ে সরাসরি রাস্তায় নেমে আসে। তারা মনে করে রাজপথ বন্ধ করলেই দ্রুত দাবি আদায় হবে। এতে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক হয়। ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় বসে থাকতে হয়। একটি রাস্তা বন্ধ হলে পুরো ঢাকা অচল হয়ে পড়ে।
তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্র্যাবের সাথে ডিএমপির সম্পর্ক অত্যন্ত নিবিড়। অতীতে ক্র্যাব যেভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করেছে আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। অনেক সময় কাজ করতে গিয়ে আমার সহকর্মীদের ভুল-ভ্রান্তি হয়ে যায়। ভুল-ত্রুটি সংশোধন করে যাতে নগরবাসীকে তাদের প্রত্যাশিত সেবা দিতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই।'
ক্র্যাবের নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, আপনাদের যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে। কোন তথ্যের প্রয়োজন হলে আমার কাছ থেকে বা আমার সহকর্মীদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে প্রকৃত ঘটনার রিপোর্ট প্রকাশ করবেন।
ছিনতাই প্রতিরোধে গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশকেও ছিনতাই প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। তারা ছিনতাই প্রতিরোধে কাজ করছে। ফলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, নগরবাসীকে নিরাপদ রাখতে ও কাঙ্ক্ষিত সেবা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। নগরবাসীকে ভালো রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এজন্য একজন পুলিশ সদস্যকে প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত তার দায়িত্ব পালন করতে হয়। আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে ঢাকাবাসীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাব।
এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত