বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৬
৪৩০
রাজধানী বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। মাদরাসার বাইরে একটি গাড়ি অবস্থান করলেও প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকায় কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে অন্ধকারে এ ঘটনা ঘটে বলে দাবি চকবাজার থানা পুলিশের।
বিচারকাজ বন্ধ করে আলিয়ার মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবিতে পুলিশের উপস্থিতিতে এখন সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মাদরাসা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে সেনবাহিনীর একটি দল।

আলিয়া মাদরাসা শিক্ষার্থীদের অভিযোগ, মাদরাসার ভেতরে বিচারকাজ চলমান থাকলে শিক্ষাকার্যক্রম বিঘ্ন হয়। এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করেছে।
বুধবার (৮ জানুয়ারি) রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, পুলিশ আলিয়া মাদরাসার ভেতরে অবস্থান করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সতর্ক রয়েছে। এর মধ্যেই বাইরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের দাবি এখানকার আদালত স্থানান্তর ও আলিয়া মাদরাসার মাঠ উন্মুক্ত করার দাবি।

ওসি বলেন, আলিয়া মাদরাসা প্রাঙ্গণ তো অনেক বড় দুটি গেট তালাবদ্ধ ছিল। বাইরে ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ভোরে অন্ধকারের মধ্যে কে বা কারা আদালতের একটি কক্ষে আগুন দেয়। এতে কিছু কাগজপত্র আসবাবপত্র পুড়ে যায়।
কারা কাজটি করেছে সেটি জানা যায়নি। যদিও এর আগে গত ৫ আগস্টেই এই মাদরাসায় স্থাপিত আদালত প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওসির।
ওসি রেজাউল আরও বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত রয়েছে, সেনাবাহিনীও রয়েছে। স্থাপিত আদালতের কর্তৃপক্ষ এখানে আসছেন তারপর সুরাহা বা সিদ্ধান্ত হবে।

জানা গেছে, বৃহস্পতিবার বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।
তাদের দাবি-আলিয়া মাদরাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আগামী এক ঘণ্টার মধ্যে মাঠের বিষয়ে সমাধান না এলে শিক্ষার্থীদের সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সুত্র জাগো
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত