বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৯
২৭৬
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসার মাঠ থেকে অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক। তাছাড়া অস্থায়ী আদালতে বিচারকও প্রবেশ করেছেন।
১০ ঘণ্টারও বেশি সময় অবস্থান কর্মসূচি করার পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সড়ক থেকে সরে যান আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। বিচারকের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়ার শর্তে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাত থেকে বকশীবাজার সড়কে অবস্থান নেন মাদরাসার শিক্ষার্থীরা। তাদের দাবি, আলিয়া মাদরাসার মাঠ থেকে অস্থায়ী বিশেষ আদালত স্থায়ীভাবে সরিয়ে নিতে হবে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে মধ্যরাত থেকে আদালতের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে বেলা ১১টার দিকে তাদের সেখান থেকে অনুরোধ করে সরিয়ে দেয় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মাহফুজার রহমান বলেন, অস্থায়ী বিশেষ আদালতের বিচারকের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের কথা বলতে দিতে হবে, এমন শর্ত ছিল আন্দোলনকারীদের। তাদের শর্ত মেনে নেওয়া হয়েছে। তারপর তারা নিজেরা স্বেচ্ছায় রাস্তা থেকে সরে গেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা চলে যাওয়ার পর বিচারক অস্থায়ী বিশেষ আদালতে প্রবেশ করেছেন। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। নিরাপত্তা নিশ্চিতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, বুধবার দিনগত মধ্যরাত থেকে শিক্ষার্থীরা যখন আদালতের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন, সেসময় অস্থায়ী আদালতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে আদালতের একটি কক্ষ পুড়ে গেছে। ফলে আজ বিচারকাজ শুরুর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।
সুত্র জাগো
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত