অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

৪৩তম বিসিএস: ফৌজদারি-রাষ্ট্র বিরোধী অপরাধ ছাড়া সবাইকে নিয়োগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ দুপুর ০২:১২

remove_red_eye

২৯৫

পুনঃতদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ ছাড়া সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল; অথবা এমন কোনো ধরনের অপরাধ সে করেছে যেটা সামনে এসেছে। এরা ছাড়া আমি মনে করি বাকিদের নিয়োগ প্রাপ্তি শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। তারা পেয়ে যাবে।  

তিনি বলেন, এটার (বিসিএস) সঙ্গে রুটি-রুজি, কেউ হয়তো বিয়ে করবে, বাবা-মায়ের ইচ্ছা, দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। পুরো প্রশাসন তড়িৎ গতিতে শেষ করবো। তদন্ত শেষ। যত অল্প সময়ে সম্ভব। দুই-তিন দিনের মধ্যে জানতে পারবেন। সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে যাবে।

সিনিয়র সচিব বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা বা তদন্তযোগ্য অপরাধ করা হবে, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্ঠক। এটা চাকরির একটা অংশ।

মহার্ঘ ভাতা খুব শিগগরিই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, মহার্ঘ ভাতা অর্থ মন্ত্রণালয়ের। একজন সদস্য হিসেবে বলি এটার কাজ শুরু হয়েছে। দুইটা মিটিং হয়েছে। খুব শিগগরিই হবে। মহার্ঘ ভাতা পরবর্তী বছরে বেসিকের সাথে যুক্ত হবে। পেনশনাররাও পাবে।

এই বাজেটে হবে- প্রশ্নে তিনি বলেন, এই বাজেট মানে ৩০ জুন। আমি বলবো এর মধ্যে হবে।

কত শতাংশ হবে- জবাবে তিনি বলেণ, এটা অর্থ মন্ত্রণালয় জানাবে। অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবের মাধ্যমে জানবেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...