বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩১
৩০৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকার তোফায়েল ফরাজি (৫০) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ইলিশা বাসস্টান্ড সংলগ্ন বাসা থেকে তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় কোস্টগার্ড আগ্নেয়াস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করে। আজ বৃহস্পতিবার কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ”দীর্ঘদিন যাবত ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমেদ ফরাজী এর নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের মাস্টার কলোনী এলাকায় বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা গোলা, ০৪ টি হাতবোমা এবং ০১ টি পাসপোর্টসহ কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমদ ফরাজী (৫০) কে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী ভোলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। ”
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত