অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য: সিইসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

২৯৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন,  ‘কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করা আমাদের কাজ নয়। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

তিনি আজ বৃহস্পতিবার মৌলভীবাজারে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নির্বাচনে পক্ষপাত করা চলবে না। ভয়ের কোনো কারণ নেই। কারো পক্ষ নিয়ে কাজ করলে তাদের ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নির্ভর করছে একটি নিরপেক্ষা ও সুষ্ঠু নির্বাচন। কাজেই আপনারা সঠিকভাবে আইন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, ‘মানুষকে সচেতনতা করতে এই উদ্যোগ। যারা বাড়িতে যাবেন, ভোটারদের একটি বার্তা দেবেন- এবার আগের মতো ভোট হবে না। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এতে মানুষের মধ্য একটি জাগরণ সৃষ্টি হবে।’

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...