বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১১
২৪৯
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে। এছাড়া আগামী নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশ নিতে পারবে কি না, তা সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।
সিইসি নাসির উদ্দীন বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম’র মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য ইসি কাজ করছে। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।
এছাড়া এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন উল্লেখ করে সিইসি বলেন, পর্যায়ক্রমে সব প্রবাসীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
তাছাড়া ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও হুঁশিয়ারি দেন সিইসি।
স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনা কঠিন উল্লেখ করে সিইসি নাসির উদ্দীন আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের অনেক ধাপ রয়েছে। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক