বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৯
৭১১
মোঃ হাসনাইন আহমেদ : ভোলা: ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা" শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে ভোলা সদর বাংলা স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামই মানবতার মুক্তির একমাত্র পথ। একটি বৈষম্যমুক্ত সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের অনুশাসন মেনে চলা অপরিহার্য।
তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন ন্যায়বিচার ও মানবিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে ইসলামের আলোয় আলোকিত করতে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তব্য শেষে তিনি ভোলা জেলা উত্তর শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটি :সভাপতি: এইচ এম মোঃ মাহমুদুল হাসান,সহ-সভাপতি: মোঃ হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক: এইচএম মুহাম্মদ ইয়ামিন ইরফান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ আদনান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ।
এছাড়া উপস্থিত ছিলেন ভোলা পৌর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আক্তার হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি অধ্যাপক মেহেদি হাসান, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।
এ ছাড়া ও সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক এইচএম ইয়ামিন ইরফান, প্রশিক্ষণ সম্পাদক এম. এম. হাবিবুল্লাহ বাহারী, দাওয়া সম্পাদক মুহাম্মদ হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমেদ জোবায়ের, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ ইয়াসিন ঢালী, আলীয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ শাহিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম শাওন।
ভোলা সদর থানা শাখার সভাপতি হোসাইন আহমদ শাহীন এবং দৌলতখান থানা শাখার সভাপতি মুহাম্মাদ কেফায়েত উদ্দিনসহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মেলনের বক্তারা ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি আস্থা রেখে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত