অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে নানা উপকরণ বিতরণ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

৩২৫

রোটারি ক্লাব ও বন্ধু জনের উদ্যোগে

অচিন্ত্য মজুমদার : ভোলায় রোটারি ক্লাব ও বন্ধুজন পরিষদের উদ্যোগে ৮০০ দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্রসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় শহরের নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপকরণ বিতরণ করেন ভোলা বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফ। সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও‌ পৌরসভার বিভিন্ন স্কুল থেকে আসা এসব দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্রসহ ২৩টি উপকরণ ও খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
এ সময় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফ জানান,  প্রতিবছরই তারা আর্থিকভাবে অসচ্ছল এমন পরিবারদেরকে কোন না কোনভাবে সহযোগিতা করে থাকেন। "এ বছরও সেই ধারাবাহিকতায় কিছু রোটারিয়ানরা আমাদের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করেন। তাদের নিয়ে আমরা বন্ধু জনের পক্ষ থেকে ভোলার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০০ দরিদ্র পরিবারের শিশুর মাঝে শীতবস্ত্রসহ ২৩টি উপকরণ বিতরণ করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, "আমরা দেখেছি আজ এসব শিশুদের উপস্থিতিতে পুরো নলিনী দাস মাধ্যমিক স্কুল মাঠ প্রাঙ্গন আলোকিত হয়ে উঠে। আমরা এসব শিশুদের মুখের হাসি দেখতে পেয়েছি, তারা খুবই আনন্দিত এসব উপকরণ পেয়ে। মনে হচ্ছে যেন তাদের মধ্যে ঈদের আমেজ সৃষ্টি হয়েছে।" আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ঢাকা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আলী মাহমুদ মেহেদী,অঙ্কলজিস্ট ড: আলী নাফিসা প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতিবছরই ভোলার বন্ধুজন পরিষদের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। তার অংশ হিসেবে এ বছরও কানাডিয়ান একটি প্রযেক্টের মাধ্যমে রোটারি ক্লাব ও বন্ধুজন পরিষদের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...