বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৩৫
২৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাউথ বেঙ্গল ল’ফার্ম’।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে আব্দুল হাকিম বাঘা আদর্শ স্কুল মাঠে ৩ শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট মো: খায়ের উদ্দিন সিকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল হাকিম বাঘা আদর্শ স্কুলের নির্বাহী কমিটির সদস্য মো: নাসির উদ্দিন নাগর সিকদার, মো: জসিম সিকদার, বিদ্যালয়ের শিক্ষক মো: রেদওয়ান অনিক, মো: তাইম বাঘা, মো: আজমানসহ অন্যান্যরা।
এসময় এডভোকেট মো: খায়ের উদ্দিন সিকদার বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। সকলকে নিয়ে এই সংগঠন অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।তিনি আরো বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
কম্বল গায়ে জড়িয়ে নুরজাহান বেগম (৬০) বলেন, এই শীতে আমি অনেক কষ্ট কইরা দিন পার করতেছি। কেউ আমারে কোন সাহায্য সহযোগিতা করে নাই। এই শীতে একটা কাপুর ও কেউ দেয় নাই। অহন একটা কম্বল পাইছি এটা গায়ে দিয়েই রাতে ঘুমামু শীত কম লাগবো। নামাজ পড়ে দোয়া করমু যারা এই কম্বল আমারে দিছে।
অর্থাৎ তার কথায় বুঝা গেল আজ এই কম্বলই এবারের শীতের তার একমাত্র সম্বল’। তাই এই তীব্র শীতে সমাজের সকল বিত্তবানদের গরিব-দুঃখী অসহায় ব্যক্তিদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত