বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫
২৮৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত তৈরি পোশাক (আরএমজি) এবং আন্তর্জাতিক মানের ওষুধ পণ্য আমদানি করার আহ্বান জানিয়েছেন।
আজ বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর নতুন রাষ্ট্রদূত লুলজিম প্লানা রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার জন্য দুই দেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি কসোভোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কসোভো শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করেন।
ইউক্রেন সংকট সম্পর্কে তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। যুদ্ধের অবসান ঘটাতে সংঘাতে জড়িত সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম জানান, ঢাকায় কসোভোর কূটনৈতিক মিশন খোলার জন্য কসোভো সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান।
তিনি বলেন, শুরু থেকেই বাংলাদেশ ও কসোভোর মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নিয়োগের জন্য কসোভো প্রজাতন্ত্রের প্রতি আহ্বান জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত এখানে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
তিনি রাষ্ট্রপতিকে জানান, কসোভো সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে পড়াশোনার আরও সুযোগ দিতে আগ্রহী ।
এর আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
অনুষ্ঠানে বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত