অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৪২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোবাশ্বের আলম। এ সময় প্রধান অতিথি বলেন, আসলে বাজার মনিটরিংয়ের বিষয়ে এবং কিভাবে বাজার চলবে তার আইনকানুন অনেক আগে থেকেই চলমান রয়েছে। এ আইন কেউ মানেন, আবার কেউ মানেন না। কখনো কখনো মোবাইল কোর্ট পরিচালনা করে আইন মানতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আইন করে সব কিছু নিয়ন্ত্রন করা সম্ভব নয়।এর জন্য সবচেয়ে বেশি দরকার জনসচেতনতা। প্রয়োজনে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মুনিরুল ইসলাম। তিনি বলেন, আমার বাড়ি পার্শবর্তী জেলা পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। সেখানেও মাছের দাম এতো বেশি নয়। ভোলায় মাছ কিনতে গেলে হিমশিম খেতে হয়। এ জেলায় সব মাছের দাম উর্ধ্বগতি। প্রায় একই কথা বললেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। তিনি বলেন, মাছের দামের সাথে ভোলায় অনেক ওষুধের দামও বেশি নেওয়া হচ্ছে। সেখানে ওষুধ বা ড্রাগের দেখাশোনা যারা করছেন তাদের নজরদারি নেই বললেই চলে। এ বিষয়ে নির্বাহী পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তদারকি জরুরি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো: সুলািমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক নূর হোসেন,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোলা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সাগর মল্লিক, সিনিয়র সাংবাদিক মোতাসিম বিল্লাহ, শিমুল চৌধুরী, ব-দ্বীপ ফোরামের নির্বাহী পরিচালক মীর মশাররফ হোসেন অমি, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, কবি মহিউদ্দিন, ওষুধ বিক্রয় কর্মকর্তা সুমন বিশ্বাস, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ফয়সাল, চাইনিজ রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মে: নকিব, কাচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, দুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কয়সর আহমেদ, তৃষ্ণা বেকারীর মো: ফরিদ, পোশাক ব্যবসায়ী মিজানুর রহমান, ওষুধ ব্যবসায়ী শ্যামল কৃষ্ণ মন্ডল, আইচক্রিম বিক্রেতা নুরুজ্জামান, মাংস ব্যবসায়ী আমির হোসেন প্রমূখ বক্তৃতা করেন।বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মতবিনিময় সভায় অংশ নেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...