অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ৪৮ মামলার আসামী দুর্ধর্ষ চোর বাবুল দেওয়ান গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

৪৯৫

স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডিবি'র অভিযানে চোরাই মালামালসহ ৪৮ মামলার আসামী দুর্ধর্ষ চোর বাবুল দেওয়ানকে সোমবার গ্রেফতার করা হয়ছে।
ডিবি পুলিশ জানায়, ভোলা জেলার সদর থানাধীন ভেলুমিয়া এলাকার জনৈক মোঃ আনোয়ার হোসেন এর বসত ঘরে গত ৮ জানুয়ারি দিবাগত রাতে চুরির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোলা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি, চুরি এবং অন্যান্য মামলা সহ সর্বমোট ৪৮ টি মামলার দুধষ আসামী মোঃ বাবুল, ওরফে বাবুল দেওয়ান, ওরফে আবুল কাসেম বাবুল (৫৫), পিতা-মৃত সিদ্দিক, মাতা-মনোজা খাতুন, সাং-পশ্চিম চরউমেদ ৯নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলাকে প্রাথমিকভাবে সনাক্ত করে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় লালমোহন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে বাবুল দেওয়ান উক্ত চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে এবং তার দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযোগে বর্ণিত চোরাই মাল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানে সর্বমোট স্বর্ণ ০৯ আনা, বাজার মূল্য আনুমানিক ৯৫,০০০/- টাকা এবং মোট রুপা ০৩ ভরি ১৪ আনা, বাজার মূল্য আনুমানিক ১৬,৫০০ টাকা। সর্বমোট উদ্ধার ১,১১,৫০০/- টাকার স্বর্ণালংকার এবং নগদ ১০৩৫০০/- টাকা।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...