অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দুটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ জন গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৩৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ২ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত মধ্যরাত থেকে আজ রবিবার দুপুর ১২ টা পর্যন্ত  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের এর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে কোষ্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কোষ্টগার্ড এর ষ্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে  তারা অভিযান চালিয়ে ভোলার সদর উপজেলার মুন্সি চর,উকিলপাড়া, মুসলিমপাড়া ও গুইঙ্গারহাট এলাকায়  যৌথ অভিযান চালিয়ে এক নারী সহ ৬ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।  আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন  মোঃ রাসেল (৪০)  পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), মোঃ লিটন (৫২), মোঃ মাহবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সকলেই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।এসময় ২ টি বিদেশী  পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, ১ টি চায়নিজ কুড়াল, ১ টি চাপাতি, ১ টি ডেগার, ১ টি হক ষ্টিক,১ টি খুর ,২ টি দেশীয় অস্ত্র ,১৬৬ বোতল ফেনসিডিল, ৩৫ টি গ্রিফ ওয়াটার ২ হাজার ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট, ২টি পেইন ড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স ও  নগদ টাকা ৪ লক্ষ ৬২ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয় । পরবর্তীতে জব্দকৃত সকল আলমতসহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...