বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৪
২৮০
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীকে আরও বেশি জনবাদ্ধব এবং দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ ও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোষাকের রং নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আয়রণ, গ্রিন অলিভ ও গোল্ডেন হোয়াইট। পর্যায়ক্রমে পোশাক পরিবর্তন করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, সুন্দর দেশ গঠনে আমাদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়।
তিনি আরও বলেন বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে চায়, যে কারণে বাহিনীটির প্রশিক্ষণ এবং পোশাকে পরিবর্তন আনতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে নাশকতা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ব্যবহারের জন্য আরও সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি চাপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলেও জানান তিনি। সে কারণে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সীমান্তে এখন পরিস্থিতি স্থিতিশীল আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী মাসে বিজিবি এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপদেষ্টা বলেন বাংলাদেশে এখনো অনেকে অবৈধভাবে বসবাস করছেন। দেশে এখন অবৈধ অভিবাসীর সংখ্যা কমে ৩৩ হাজার ৬৪৮ হয়েছে। অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ৪৯ হাজার ২২৬ জন। কেউ অবৈধ অভিবাসীদের দেশে থাকতে সহায়তা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৩১ জানুয়ারির পরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পুলিশ বাহিনী সংস্কার এবং তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে।
সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী, আহত ১০৯
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক